ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আফতাবনগরে বসছে কোরবানির পশুর হাট

  • আপডেট সময় : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আফতাবনগরে পশুর হাট বসাতে আইনগত কোনো বাধা থাকল না।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা বলেন, আফতাবনগরের অস্থায়ী পশুরহাটের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেলেন, সে আদেশটি চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে বিজ্ঞপ্তি অনুযায়ী দরপত্রের মাধ্যমে ইজারা চূড়ান্ত করে আফতাবনগরে অস্থায়ী পশুর হাট বসাতে পারবে সিটি করপোরেশন।

গত ২ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ সাহে আলমের স্বাক্ষরে কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা বিজ্ঞপ্তি দেয়া হয়। এ বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করে সিটি করপোরেশন। ওই বিজ্ঞপ্তিতে অস্থায়ী হাটের নামের তালিকায় আফতাব নগরের (বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরস্থিত ব্লক-বি হতে এইচ পর্যন্ত খালি জায়গা; যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ) নাম রয়েছে।

এই তালিকা থেকে আফতাবনগরের নাম বাদ দিতে মেয়রের কাছে আবেদন করেন বাসিন্দারা।

তাতে সাড়া না পেয়ে গত ১১ মে স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশন মেয়র, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন তারা। তাতেও কাজ না হওয়ায় গত ১৮ মে বাসিন্দাদের পক্ষে থেকে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়।

সে রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম এক সপ্তাহ স্থগিত করে বিজ্ঞপ্তিটির বৈধতা প্রশ্নে রুল দেন। আফতাবনগরে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা, জানতে চাওয়া হয় রুলে।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়।

এক সপ্তাহের স্থগিতাদেশ শেষ হওয়ার আগে রিটকারী পক্ষের অবেদনে গত ২৮ মে সে স্থগিতাদেশের মেয়াদ দুই মাস বাড়ানো হয়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করে সিটি করপোরেশন। এ আবেদনের শুনানির পরই হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করলেন সর্বোচ্চ আদালত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফতাবনগরে বসছে কোরবানির পশুর হাট

আপডেট সময় : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩