ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আফ্রিকান বর্ষসেরার তালিকায় এগিয়ে সালাহ, হাকিমি

  • আপডেট সময় : ১০:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০২৫ আফ্রিকান বর্ষসেরা এ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নাম ঘোষনা করেছে আয়োজকরা। মনোনীতদের তালিকা অনুযায়ী শীর্ষ ১০জনের মধ্যে রয়েছেন লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি।

এ বছরের ব্যালন ডি’অরের তালিকায় সালাহ চতুর্থ ও হাকিমি ষষ্ঠ স্থান লাভ করেছিলেন। এই দুজনেই এবারের আফ্রিকান বর্ষসেরার দৌড়ে ফেবারিটের তালিকায় রয়েছেন।

মিশরীয় অধিনায়ক সালাহ এর আগে দুইবার আফ্রিকার সেরার পুরস্কার জয় করলেও মরোক্কান অধিনায়ক হাকিমি এবারই প্রথমবারের মত এই তালিকায় নিজেকে ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সালাহ ছাড়াও প্রিমিয়ার লিগের আরো দুই খেলোয়াড় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। তারা হলেন টটেনহ্যামের মিডফিল্ডার পেপে মাটার সার ও এভারটন স্ট্রাইকার ইলিমান এনডিয়ায়ে।

এছাড়াও এই তালিকায় আফ্রিকা-বেস মনোনীত হিসেবে আছেন দুজন- মিশরীয় ক্লাব ও আফ্রিকান চ্যাম্পিয়ন পিরামিডের কঙ্গোলিস ফুটবলার ফিস্টন মায়েলে ও মরোক্কান ক্লাব রেনিসেন্স বারকেনের ওসামা লামলিউয়ি। এই দুজনেই স্ট্রাইকার হিসেবে নিজেদের দারুনভাবে প্রমান করেছেন।

গতবারের বিজয়ী নাইজেরিয়ান স্ট্রাইকার আদেমোয়া লুকমান এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। কিন্তু তার সতীর্থ ২০২৩ বিজয়ী ভিক্টর ওশিমেন তালিকায় রয়েছেন।

সংক্ষিপ্ত তালিকার ১০জনকে বেছে নিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) টেকনিক্যাল এন্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য, কোচ, সাবেক তারকা ও বাছাইকৃত কিছু গণমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে থাকেন।

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা :

আন্দ্রে ফ্র্যাংক জাম্বো-আনগুসিয়া (নাপোলি), ফিস্টন মায়েলে (পিরামিডস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ডেনিস বোয়ানগা (লস এ্যাঞ্জেলস), সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আশরাফ হাকিমি(পিএসজি), ওসামা লামলিউয়ি (রেনিসেন্স বারকেন), ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে), ইলিমান এনডিয়ায়ে (এভারটন), পেপে মাটার সার (টটেনহ্যাম)।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফ্রিকান বর্ষসেরার তালিকায় এগিয়ে সালাহ, হাকিমি

আপডেট সময় : ১০:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫