ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আবুল হোসেনকে স্মরণ করলেন সেতুমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ সৈয়দ আবুল হোসেন নেই। নামটা ভুলে গেলে চলে না। কারণ সূচনালগ্নে আবুল হোসেন ছিলেন, আজ তিনি পরলোকে। আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

শুক্রবার (৫ জুলাই) বিকালে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী এবং সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

মরহুম সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি যোগাযোগমন্ত্রী থাকাকালেই পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়। তবে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক বিনিয়োগ থেকে সরে গেলে বিতর্কের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকে শুরু করে সংসদ সদস্য পদ পর্যন্ত হারাতে হয়েছে তাকে। এমনকি একপর্যায়ে দলীয় পদও খোয়ান এই রাজনীতিক। যদিও পরে কানাডার আদালতে সম্ভাব্য দুর্নীতির এই অভিযোগ খারিজ হয়ে যায়। এরপর তার প্রতি রাজনৈতিক সহানুভূতি বাড়লেও আমৃত্যু ছিলেন পর্দার অন্তরালেই। ২০২৩ সালের ২৫ অক্টোবর ৭২ বছর বয়সে মারা যান সৈয়দ আবুল হোসেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবুল হোসেনকে স্মরণ করলেন সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪