শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, জানালেন তথ্য উপদেষ্টা
- আপডেট সময় : ০২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 0
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনার অবকাশ নেই। গত মঙ্গলবার সরকারের বিভিন্ন উন্নয়ন ও চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় তাকে আনা হবে, সে বিষয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়নি। তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা যদি নিজেই ফিরে আসতে চান, তবে তার জন্য আইনি বাধা থাকার কোনো কারণ তিনি দেখছেন না। ভারত খুশি মনে তাকে প্রত্যর্পণ করে দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেন। তিনি তাকে ‘মারাত্মক জঘন্য অপরাধী’ হিসেবে অভিহিত করে জানান, তার সহযোগীদের নিয়ে তিনি বর্তমানে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন। সরকার তাকে আইনের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ। বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ তাদের ওখানে (ভারতে) আছেন।
অন্যদিকে, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাড়তি সতর্কবার্তা ও অতিরিক্ত সদস্য মোতায়েন প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব ও কর্তব্যের অংশ। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

























