ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আমন্ত্রণ

  • আপডেট সময় : ০৮:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • / 711
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি- ওসমান গনিঃ


তুমি তো আদুরে মেয়ে
রোদে পুড়োনি , জলে ভিজোনি
যা চেয়েছো তাই পেয়েছো
স্নেহের আঁচল বুঝতে দেয়নি কোনো অভাব
তুমি কি পারবে কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে
যদি প্রস্তুত থাকো
                আমন্ত্রণ
তুমি তো সুযোগ্য মেয়ে
অথচ অমায়িক
মেধাবতী ; মেঘ চলিষ্ণু চোখ
হাসিতে নীলিমার লাবন্য
প্রীতিময়তায় পেয়ে যাও দুর্লভ স্নেহ
দেখাবে কি দুঃসাহস নির্মম সময়ের মুখোমুখি?
যদি পাল্টাতে পারো আমূল জীবন
              স্বাগতম ,  সুস্বাগতম…
তুমি তো দারুণ মেয়ে
ফুল তুলতে কাঁটায় ফোটেনি আঙুল
মিষ্টি সবুজ কন্ঠস্বরে সুন্দর করেছো ভাবাবেশ
ব্যথার ভাষা তোমার জানা নেই
গ্রহণের স্বর্ণসংগ্রামে টিকে থাকতে পারবে তো !
যদি প্রতিজ্ঞাবদ্ধ হও
                             আমন্ত্রণ  ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমন্ত্রণ

আপডেট সময় : ০৮:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮

কবি- ওসমান গনিঃ


তুমি তো আদুরে মেয়ে
রোদে পুড়োনি , জলে ভিজোনি
যা চেয়েছো তাই পেয়েছো
স্নেহের আঁচল বুঝতে দেয়নি কোনো অভাব
তুমি কি পারবে কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে
যদি প্রস্তুত থাকো
                আমন্ত্রণ
তুমি তো সুযোগ্য মেয়ে
অথচ অমায়িক
মেধাবতী ; মেঘ চলিষ্ণু চোখ
হাসিতে নীলিমার লাবন্য
প্রীতিময়তায় পেয়ে যাও দুর্লভ স্নেহ
দেখাবে কি দুঃসাহস নির্মম সময়ের মুখোমুখি?
যদি পাল্টাতে পারো আমূল জীবন
              স্বাগতম ,  সুস্বাগতম…
তুমি তো দারুণ মেয়ে
ফুল তুলতে কাঁটায় ফোটেনি আঙুল
মিষ্টি সবুজ কন্ঠস্বরে সুন্দর করেছো ভাবাবেশ
ব্যথার ভাষা তোমার জানা নেই
গ্রহণের স্বর্ণসংগ্রামে টিকে থাকতে পারবে তো !
যদি প্রতিজ্ঞাবদ্ধ হও
                             আমন্ত্রণ  ।

বিডিসংবাদ/এএইচএস