ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

আমাদের সমাবেশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি নাঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • / 339
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশকে বিএনপির পাল্টা সমাবেশে হিসেবে না দেখাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারা বিএনপির সমাবেশের সাথে এটিকে পাল্টাপাল্টি হিসেবে দেখাবেন না। প্লিজ, আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমরা কোনো পাল্টাপাল্টি সমাবেশ করতে চাচ্ছি না। আমাদের সমাবেশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি না। যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমারা শনিবার দেখে সমাবেশ দিয়েছি।’

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ) এ সভার আয়োজন করে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

২০১৪ সালে বিএনপির আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, যারা বাসে আগুন দিয়ে পুড়িয়েছে তারা বলে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা।’

এসময় মফস্বল সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু সাংবাদিক আছে মফস্বলে, তারা শুধু কার্ড গলায় ঝুলিয়ে, প্যাড নিয়ে চাঁদাবাজি করে। তারা থানার ওসি, ভূমি অফিস, টিএনও অফিসে বসে থাকে। অথচ তারা এক লাইন শুদ্ধভাবে লিখতে জানে না। গ্রামের মানুষ সাংবাদিক নাম শুনলেই বলে উঠে সাংঘাতিক।’

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কী কষ্ট করে সাংবাদিকরা জীবিকা নির্বাহ করেন, তা আমি জানি। কারণ, আমি নিজেও সাংবাদিক ছিলাম। তথ্যমন্ত্রীকে বলব, খুবই মনোযোগের সাথে, চেতনার সাথে, ভালোবাসার সাথে দেখবেন বিষয়টি।’

তথ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের সাথে কোনো সংঘাতের পথ তৈরি করবেন না। সুন্দরভাবে মানবিক দিক বিবেচনা করে বিষয়টি সমাধান করবেন।’

নিউজটি শেয়ার করুন

আমাদের সমাবেশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি নাঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭