ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আরো দুই লাখ টন আমন চাল কিনবে সরকার

  • আপডেট সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মৌসুমে অভ্যন্তরীণ উৎস হতে আরো দুই লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন সিদ্ধ ও পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। যে সকল মিল চলতি আমন সংগ্রহ ২০২৩-২৪ মৌসুমে চুক্তি করেছে কেবল তাদের অনুকূলে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।
এ সংগ্রহ কার্যক্রম আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে খাদ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নিদের্শনা দেয়া হয়েছে।
গত ৮ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অভ্যন্তরীণ উৎস থেকে আমন মৌসুমে দুই লাখ মেট্রিক টন আমন ধান, চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমন ধানের সরকারি ক্রয়মূল্য প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরো দুই লাখ টন আমন চাল কিনবে সরকার

আপডেট সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩