ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আরো শক্তিশালী অস্ত্র তৈরী করছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • / 461
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  নতুন করে অস্ত্রশস্ত্রের আধুনিকীকরণে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অস্ত্র হবে আরো প্রাণঘাতী, আরো ভয়ঙ্কর। ২০০৯ সালে প্রেসিডেন্ট হয়ে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গঠনের কথা বলেছিলেন বারাক ওবামা। ১৬ মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে নিউ স্ট্রাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি (‌নিউ স্টার্ট)‌ স্বাক্ষর করেন। তাতে বলা হয়, দুই দেশই তাদের পরমাণু অস্ত্রের পরিমাণ কমিয়ে আনবে ১ হাজার ৫৫০–এ। উভয় দেশই আর নতুন করে পরমাণু অস্ত্র তৈরি করবে না। ওবামার এই উদ্যোগের জন্য ২০০৯ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

কিন্তু ২০১৭ সালে ওবামা হোয়াইট হাউস ছাড়ার সঙ্গে সঙ্গে সেই শান্তিচুক্তির সলিল সমাধি হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনে কথা হয়। পুতিন নাকি ২০২১ সালে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। পত্রপাঠ তা খারিজ করে দেন ট্রাম্প।

আমেরিকায় অস্ত্র লবি বরাবরই প্রভাবশালী। ওবামার সময়েই এই চুক্তির বিরোধিতা করেছিলেন রাজনীতিক থেকে সরকারি কর্তা ব্যক্তিদের একাংশ। এখন ট্রাম্পের ভাবগতিক দেখে তারা বলতে শুরু করেছেন, অস্ত্রের আধুনিকীকরণের ফল হবে মারাত্মক। নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে আমেরিকা এবং রাশিয়া আরো প্রাণঘাতী অস্ত্র বানাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরো শক্তিশালী অস্ত্র তৈরী করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭