ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘমেয়াদি ঘাটতি থাকলেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তা বেড়েছে ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন সরকার ও বিরোধীদের আলোচনার প্রথম পর্ব শেষ পদ ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের বাবার মৃত্যুর পর ক্যারিয়ার নিয়ে সংশয়ে মেসি আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি কোকোর উন্নয়নমূলক উদ্যোগগুলো সুফল এখনও পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪১, ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

  • আপডেট সময় : ১১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক হেরোনিমো রুল্লিকে মার্সেই থেকে দুই বছরের চুক্তিতে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। উভয় ক্লাবই বিষয়টি নিশ্চিত করেছে।

৩৪ বছর বয়সী রুল্লি ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পর সিটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলবদল প্রসঙ্গে রুল্লি বলেন, “এটি আমার জন্য দারুণ একটি সুযোগ, আর আমাকে সেটি কাজে লাগাতেই হতো।”

২০১৬-১৭ মৌসুমে ইত্তিহাদে থাকলেও মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রুল্লি এবার দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার সিটিতে ফিরলেন।

রুল্লি বলেন, “ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সুযোগ যখন আসে, তখন সেটি গ্রহণ করতেই হয়। সবাই জানে, এটি কতটা দুর্দান্ত একটি ক্লাব। দীর্ঘ সময় ধরে সিটির সাফল্য অসাধারণ। সিটি সম্পর্কে যাদের সঙ্গে কথা বলেছি, সবাই আমাকে এখানে যোগ দিতে বলেছে। কারণ এটি অত্যন্ত উঁচু মানের একটি ক্লাব।”

“এখন আমার কাজ কঠোর অনুশীলন করা, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা।”

আর্জেন্টিনার হয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুল্লি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও দলের সঙ্গে ছিলেন, যেখানে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

ইউরোপে এর আগে রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, মন্টেপেলিয়ার ও আয়াক্সের মতো ক্লাবে খেলেছেন রুল্লি।

২০২১ সালের ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভিয়ারিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেই ম্যাচের টাইব্রেকারে নিজে পেনাল্টি গোল করার পর প্রতিপক্ষ গোলরক্ষক ডেভিড দে হেয়াকে রুখে দিয়ে ভিয়ারিয়ালের ১১-১০ ব্যবধানে শিরোপা জেতার মূল কারিগর ছিলেন রুল্লি।

ইউয়েফার আর্থিক সমতা সংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় ১ কোটি ইউরো জরিমানা গুনতে হয়েছে মার্সেইকে। ফলে হিসাবের ভারসাম্য ঠিক রাখতে চলতি গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি করতে হচ্ছে ফরাসি ক্লাবটিকে।

২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে পঞ্চম হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না মার্সেই । এতে বড় অঙ্কের আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হবে ক্লাবটি।

মঙ্গলবার মার্সেই আরও এক আর্জেন্টাইন খেলোয়াড় ডিফেন্ডার ফাকুন্ডো মেদিনার বিদায়ের ঘোষণা দিয়েছে। মাত্র এক মৌসুম পরই বায়ার লেভারকুজেনে যোগ দিয়েছেন তিনি।

এর আগে ইংলিশ ফরোয়ার্ড মেসন গ্রিনউডকে ফেনারবাখে এবং গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে স্পেনের দেপোর্তিভো লা করুনায় ছেড়ে দিয়ে উচ্চ বেতনের কয়েকজন খেলোয়াড়কে বিদায় করেছে মার্সেই।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

আপডেট সময় : ১১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬