ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্সেনাল বিশ্বের সেরা ক্লাব হতে পারে : আর্তেতা সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী ‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মার্কিন শুল্ক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান সরকার জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার বসতবাড়ি অবরুদ্ধ করে রাখায় মার্কিন পতাকা ওড়ালেন ফিলিস্তিনি-আমেরিকান

আর্সেনাল বিশ্বের সেরা ক্লাব হতে পারে : আর্তেতা

  • আপডেট সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছেন, তিনি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটিকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে গড়ে তুলতে চান।

আগামীকাল মৌসুমের উদ্বোধনী ম্যাচে সদ্য প্রিমিয়ার লিগে ওঠা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইংলিশ শিরোপা জয়ের অভিযান শুরু করবে আর্তেতার দল।

২২ বছর পর প্রথমবারের মতো গানার্সরা প্রিমিয়ার লিগের অন্যতম প্রধান শক্তি হিসেবে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে। আর্তেতা এই অবস্থান ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। একইসাথে তিনি আর্সেনালের দীর্ঘস্থায়ী আধিপত্যের যুগ গড়ে তুলতে চান।

পেপ গার্দিওলা গত মৌসুমের শেষে পদত্যাগ করায় ম্যানচেস্টার সিটির সোনালি যুগের সম্ভাব্য অবসানের পর আর্সেনালের সামনে নিজেদের দীর্ঘমেয়াদি সাফল্যের সময় উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে।

গার্দিওলার অধীনে সিটিজেনরা ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেওয়ার আগে স্প্যানিশ এই কোচের অধীনে সিটিতে কাজ করা আর্তেতার নিজের খেলোয়াড়দেরও সেই আধিপত্যের ধারার পুনরাবৃত্তি করার চ্যালেঞ্জ দিতে কোনো দ্বিধা নেই।

স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “বিশ্বের সেরা ক্লাব হওয়াই নিঃসন্দেহে ক্লাব ও মালিকদের উচ্চাকাঙ্খা। এটি করতে হলে আপনার সেরা সুযোগ-সুবিধা, সেরা স্টেডিয়াম, সেরা সমর্থক এবং বিশ্বের সেরা স্কোয়াড ও সেরা খেলোয়াড়দের প্রয়োজন।”

“বর্তমানে আমাদের যে খেলোয়াড়রা আছে এবং যাদের আমরা দলে আনতে চাই, তাদের নিয়ে আমরা সেটিই গড়ে তোলার চেষ্টা করছি, যাতে তারা আর্সেনালের জন্য পার্থক্য গড়ে দিতে পারে।”

১৯৩০-এর দশকের পর থেকে টানা দুই মৌসুম ইংলিশ লিগ শিরোপা জিততে পারেনি আর্সেনাল। এমনকি আর্সেন ওয়েঙ্গারের ‘অপ্রতিরোধ্য’ দলও এই কীর্তি গড়তে পারেনি। ওয়েঙ্গারের সেই দলই ছিল আর্তেতার দলের আগে আর্সেনালের সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন।

আর্তেতা এই লক্ষ্যকে দলের জন্য অনুপ্রেরণার মন্ত্র হিসেবে ব্যবহার করছেন। গত মৌসুমে পিএসজির কাছে পেনাল্টি শুটআউটে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের যন্ত্রণা স্প্যানিশ কোচের প্রেরণাকে আরও উসকে দিয়েছে।

তিনি বলেন, “এটা খুব কঠিন। আপনাকে প্রতিটি দিক থেকেই নিজেদের মান আরও উঁচুতে তুলতে হবে। আমি যখন আমার খেলোয়াড়দের চোখের দিকে তাকাই, তখন সেখানে সেই আগুন, সেই আকাঙ্খা এবং প্রতিদিন আরও ভালো হওয়ার ইচ্ছা দেখতে পাই।”

প্রথমবারের মতো চ্যাম্পিয়সবম লিগ জেতা এখনও আর্তেতার দলের অন্যতম বড় আকাঙ্খা। তবে তার প্রধান লক্ষ্য ঘরোয়া ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠা করা।

শিরোপা জয়ের জন্য বাজির বাজারে ফেবারিট হিসেবে বিবেচিত আর্সেনাল রোববার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রমাণ করেছে, ট্রফি জেতার ক্ষুধা এখনও মেটেনি।

নিউক্যাসল থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস এবং ক্লাব ব্রুজ থেকে গ্রিক উইঙ্গার ক্রিস্তোস জোলিসকে দলে ভেড়ানোর পর আর্সেনালকে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী মনে হয়েছে। কমিউনিটি শিল্ডে তারা সিটিকে রীতিমতো ছিন্নভিন্ন করে দিয়েছে।

প্রতিদ্বন্দ্বীদের জন্য আরও উদ্বেগের বিষয় হলো, আর্তেতার দলবদলের ব্যয় এখনও শেষ হয়নি। অ্যাস্টন ভিলার ডিফেন্ডার এজরি কনসাকে দলে ভেড়ানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে। এছাড়া এ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের সঙ্গেও আর্সেনালের যোগাযোগের খবর রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্সেনাল বিশ্বের সেরা ক্লাব হতে পারে : আর্তেতা

আপডেট সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬