ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়

আলোচনায় বসার জন্য দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দিতে হবে : ইউক্রেন

  • আপডেট সময় : ০১:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার সাথে আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবে দখলীকৃত এলাকাগুলো থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন।

দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসি ড্যানিলোভ বলেছেন, ক্রেমলিনের সাথে সম্ভাব্য আলোচনার ‘প্রধান শর্ত’ হচ্ছে, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া ‘ইউক্রেনের সকল ভূখণ্ড’ ফিরিয়ে দিতে হবে।

এক টুইট বার্তায় ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, ট্যাংক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবার নিরবচ্ছিন্ন রাখার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, এমন প্রযুক্তি দিতে হবে যাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস করে দেয়া যায়।

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার দেশের জবরদখল হয়ে যাওয়া ভূখণ্ড ফেরত পাওয়ার আশা থাকলে রাশিয়ার সাথে তিনি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

সোমবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত থাকলেও কিয়েভ বারবার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে।

গত সেপ্টেম্বরের ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেয়ার পর জেলেনস্কি বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতায় আছেন ততদিন তিনি মস্কোর সাথে আলোচনায় বসতে রাজি হবেন না। ওদিকে রুশ কর্মকর্তারা বারবার বলে এসেছেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা অঞ্চলগুলো নিয়ে ইউক্রেনের সাথে কোনো আলোচনা হবে না।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলোচনায় বসার জন্য দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দিতে হবে : ইউক্রেন

আপডেট সময় : ০১:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২