ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম চলছে

  • আপডেট সময় : ০৪:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম চলছে। এ কার্যক্রমের মাধ্যমে নতুনভাবে আসা রোহিঙ্গাদের ছবি সম্বলিত আইডি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। অসহায় নির্যাতিত মানুষগুলো মানবিক আশ্রয়ের পাশাপাশি নিজেদের পরিচয়পত্র পাবেন জেনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বাংলাদেশ সরকারের প্রতি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেবে, বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অন্তত ছ’লাখ রোহিঙ্গা শরনার্থী।
স্থানীয়দের হিসেবে, এই সংখ্যা প্রায় আট লাখ। যাদের কেউ রাস্তার ধারে, আবার কেউ পাহাড়ের পাদদেশে ছোট-ছোট ঝুপড়ি ঘর তৈরি করে কোন রকম মাথাগোঁজার ঠাই করে নিয়েছেন।

ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব রোহিঙ্গাকে নিবন্ধনের মাধ্যমে একটি সীমারেখার মধ্যে আনার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে রোহিঙ্গাদের বায়োমেট্রিক কার্যক্রম অব্যাহত আছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজোয়ান বলেছেন, আগামী একমাসের মধ্যেই আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হবে। সেনা বাহিনী ও বিজিবির সহায়তায় উখিয়া ও টেকনাফে স্থাপিত ছয়টি কেন্দ্রের একশোটি বুথে একযোগে চলা নিবন্ধন কার্যক্রমে এ পর্যন্ত ২ লক্ষ ২৪ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম চলছে

আপডেট সময় : ০৪:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭