ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আস্তানায় পৌঁছেছেন পুতিন

  • আপডেট সময় : ০৭:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাতে কাজাখের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। আগামী দুই দিনে তিনি একসাথে তিনটি বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনের আয়োজক কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৃহস্পতিবার ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার ইন এশিয়া’র (সিআইসিএ) এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে।

সিআইসিএ সদস্য দেশগুলোতে এশিয়ার ৯০ শতাংশ এলাকা রয়েছে এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই অঞ্চলে বসবাস করে।

সিআইসিএ’র বর্তমান সদস্য দেশের সংখ্যা ২৭।

আস্তানায় ১৪ অক্টোবর পুতিন সিআইএস (কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেট) কাউন্সিলের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেবেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বর্তমানে স্বাধীন দেশগুলো নিয়ে সিআইএস গঠিত। পাশাপাশি ‘রাশিয়া-মধ্য এশিয়া’ বিন্যাসেও একটি মিটিং অনুষ্ঠিত হবে।

আস্তানায় পুতিনের এজেন্ডায় দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের বৈঠকের কথা রয়েছে।

রাশিয়ান প্রেসিডেন্ট শেষবার কাজাখস্তান সফর করেছিলেন ২০১৯ সালের মে মাসে। এ সময় তিনি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আস্তানায় পৌঁছেছেন পুতিন

আপডেট সময় : ০৭:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২