ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইংলাকের বিরুদ্ধে মামলার রায় পেছাল

  • আপডেট সময় : ১২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলায় করা মামলার রায় পেছানো হয়েছে। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন দিন ধার্য করেন। খবর রয়টার্সের।

আজ ওই মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালত জানিয়েছেন, ইংলাক আদালতকে বলেছেন, তিনি কানের সমস্যায় ভুগছেন। তাই আদালতে উপস্থিত হতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে আদালত রায়ের নতুন দিন ধার্য করে বলেছেন, মামলার রায় শুনতে ব্যর্থ হলে আদালত ইংলাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ওই মামলার রায় দেয়ার কথা ছিল। কিন্তু ইংলাক এদিন আদালতে উপস্থিত হননি। ইংলাকের আইনজীবীরা বলেন, ‘তিনি অসুস্থ, তার কানে সমস্যা হয়েছে।’ যদিও তারা আদালতে এ সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইংলাকের অসুস্থতার বিষয়টি আমলে নেননি এবং ২৭ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে।

এ মামলায় দোষীসাব্যস্ত হলে কারাদণ্ডের পাশপাশি রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন ইংলাক।

২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংলাকের বিরুদ্ধে মামলার রায় পেছাল

আপডেট সময় : ১২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭