ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ

  • আপডেট সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী জুন মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রতিবেশী দেশ দু’টির ওই ম্যাচটি ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দর্শকদের দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার জিও নিউজ জানিয়েছে, আগামী ৯ জুন নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচকে কেন্দ্র করে এজবাস্টন স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে একটি ফ্যান পার্ক।

সূত্র জানায়, এজবাস্টনের ফ্যান পার্কে অন্তত ৮ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে এবং আইসিসিও ফ্যান পার্কের ভেন্যু নিশ্চিত করেছে।

ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে এজবাস্টনে পারিবারিক উৎসবের পরিবেশ থাকবে। ভক্তরা বড় পর্দায় ম্যাচটি দেখতে পাবেন এবং ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও সেদিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এজবাস্টনের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কিন জানিয়েছেন, ইংল্যান্ডের এই একটিমাত্র ভেন্যু আইসিসি ফ্যান জোনের জন্য নির্বাচন করেছে। এটি স্থানীয় কমিউনিটির জন্য বিশ্বকাপের অংশ হওয়ার দারুণ সুযোগ।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ

আপডেট সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪