ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত

ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে

  • আপডেট সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে হামলা চালানোর উদ্দেশে আমেরিকা ও ন্যাটো জোট ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি রোববার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের জন্য কয়েক শ’ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করতে সম্মত হওয়ার পর দুমার স্পিকার এ সতর্কবাণী উচ্চারণ করলেন।

ভলোদিনের টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, কিয়েভ সরকারকে সমরাস্ত্র সরবরাহের ফলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। ওয়াশিংটন ও ন্যাটোভুক্ত দেশগুলোর সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে যদি বেসামরিক শহরগুলোতে হামলা চালানো হয় এবং আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করা হয় তাহলে আমরা আরো শক্তিশালী অস্ত্র দিয়ে তার জবাব দেব।

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার সরাসরি হুমকি দিয়ে দুমার স্পিকার বলেন, পরমাণু শক্তিধর দেশগুলো এর আগে কখনো স্থানীয় সংঘাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেনি বলে যে কথা বলা হয় তা আসলে বর্তমান বাজারে অচল।

তিনি বলেন, যারা ব্যবহার করেনি তারা তাদের জনগণ কিংবা ভৌগোলিক সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো সঙ্কটে পড়েনি। ভলোদিন ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে

আপডেট সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩