ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেনকে অস্ত্র দিলে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যাবে : রাশিয়ার হুঁশিয়ারি

  • আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো যদি ব্যাটল ট্যাংক ও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের মতো ভারী অস্ত্র ইউক্রেনে মোতায়েন করে, তবে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ বাহিনী আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে পাশ্চাত্যের প্রধান দাতারা আরো শক্তিশালী সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়টি বিবেচনা করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার ক্রেমলিন থেকে এই সতর্কতামূলক বিবৃতি দেয়া হয়।

বিশেষ করে জার্মানিতে বাধ্য করা হচ্ছে কিয়েভকে ট্যাংক দিয়ে সহায়তা করতে। আর পর্যাপ্ত ভারী অস্ত্র না পাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হতাশা প্রকাশ করেছেন।

গত সপ্তাহে ব্রিটেনের চ্যালেঞ্জার ২ ট্যাংক পাঠানোর ঘোষণা দেয়ার পর থেকে জার্মানি তাদের লিওপার্ড ২ ট্যাংক পাঠানোর জন্য চাপে পড়েছে।

ইউক্রেনকে ভারী অস্ত্র না দিতে পাশ্চাত্যের ওপর চাপ সৃষ্টি করে আসছে ক্রেমলিন। কারণ, এসব অস্ত্র রুশ বাহিনী ও এলাকার ওপর আঘাত হানতে সক্ষম।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি চরম বিপজ্জনক হওয়ার আশঙ্কা রয়েছে। এর অর্থ হবে যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া। এবং তা বৈশ্বিক ও সমগ্র ইউরোপের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ভালো হবে না।

আজ শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমবেত করতে ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়টি খতিয়ে দেখতে।

মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন এই সভায় সমন্বয় করছেন। তিনি বলেন, ইউক্রেনের আত্মরক্ষার জন্য সহায়তা দিতে আমরা প্রস্তুত।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনকে অস্ত্র দিলে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যাবে : রাশিয়ার হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩