ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা পুতিনের

  • আপডেট সময় : ০৯:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন থেকে অধিকৃত চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো হলো, দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন।

নিরাপত্তা পরিষদের বৈঠকের শুরুতে টেলিভিশনে প্রচারের জন্য বক্তব্যে পুতিন বলেন, এটি অনুমোদনের জন্য দ্রুতই ফেডারেল কাউন্সিলে পাঠানো হবে এবং সিদ্ধান্তের বিষয়টি সংসদের নিম্ন কক্ষ- স্টেট ডুমাকে অবহিত করা হবে।

প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের অধীনে একটি বিশেষ সমন্বয়কারী কাউন্সিল গঠন করতেও সরকারকে নির্দেশ দিয়েছেন পুতিন, যাতে ইউক্রেনে মস্কোর যুদ্ধ-প্রচেষ্টা জোরদার করতে ‘অধিভুক্ত’ অঞ্চলগুলোর সাথে কাজ করা যায়।

ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে দাবি করার রাশিয়ার প্রচেষ্টাকে নিন্দা করেছে। তারা এটিকে একটি অর্থহীন যুদ্ধ কৌশল হিসেবে বর্ণনা করেছে।

ইউক্রেনের প্রতিক্রিয়া
এদিকে, পুতিনের জরুরি অবস্থা ঘোষণার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক। তিনি এটিকে ‘ছদ্ম আইনিকরণ’ হিসেবে বর্ণনা করেছেন।

টুইটারে ওই উপদেষ্টা লিখেন, এটিকে ইউক্রেনীয়দের সম্পত্তি লুণ্ঠনের একটি ছদ্ম-বৈধীকরণ হিসেবে বিবেচনা করা উচিত। এটি ইউক্রেনের জন্য কিছুই পরিবর্তন করতে পারবে না। আমরা আমাদের অঞ্চলগুলোর স্বাধীনতা ও দখলমুক্তকরণ অব্যাহত রেখেছি।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা পুতিনের

আপডেট সময় : ০৯:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২