ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনের দখলকৃত ৪ এলাকা সংযুক্ত করছে কাল

  • আপডেট সময় : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মস্কো আগামীকাল শুক্রবার ক্রেমনিলে এক অনুষ্ঠানের মাধ্যমে উইক্রেনের রাশিয়া-অধিকৃত চারটি এলাকা আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করে নেবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আগামীকাল গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের জর্জিয়ান হলে স্থানীয় সময় ৩টায় রাশিয়ার সাথে নতুন ভূখণ্ডগুলো সংযুক্ত করার অনুষ্ঠান হবে।’

ইউক্রেন ও পাশ্চাত্য বিশ্ব সংযুক্ত করার গণভোটকে ভুতুরে নির্বাচন হিসেবে অভিহিত করেছে।

ক্রেমলিনপন্থীদের পুতিনের কাছে রাশিয়ার সংযুক্তির জন্য আবেদন
ইউক্রেনের ক্রেমলিন সমর্থিত অঞ্চলগুলোতে গণভোটের ব্যাপারে কিয়েভ এবং পশ্চিমাদের নিন্দা জানানোর পর ক্রেমলিন-সমর্থিত কর্মকর্তারা বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিকে সংযুক্ত করার আবেদন জানিয়েছে।

ক্রেমলিন-সমর্থিত কর্মকর্তারা মঙ্গলবার দিনের শেষ দিকে কথিত গণভোটের ফলাফলগুলো প্রকাশের পর ইউক্রেন ইইউকে রাশিয়াকে আরো নিষেধাজ্ঞার আরোপ এবং ন্যাটোকে ফ্রন্টলাইনে আরো অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছে।
চলতি মাসে ইউক্রেনীয় সেনাদের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো মস্কোর নিয়ন্ত্রনে রাখতে ইউক্রেনীয়দের পাল্টা আক্রমণের জবাবে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে মস্কোর বারবার এমন সতর্কতা জানানোর পর ইউক্রেন এই আহবান জানায়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমাদের ভূমির কোনো অংশ দখলের জন্য রাশিয়ার কোনো প্রচেষ্টা ইউক্রেন সহ্য করতে পারে না এবং করবে না।’

মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার ১১০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরবরাহের একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে নির্ভুল রকেট সিস্টেম, গোলাবারুদ, সাঁজোয়া যান এবং রাডার।

ইউরোপীয় কমিশন সাত বিলিয়ন ইউরো মূল্যের রাশিয়ান রপ্তানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তহবিল সংগ্রহে দেশটির তেল রফতানিতে আরো নিষেধাজ্ঞা এবং দেশটির নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বর্ধিত করাসহ আরো সম্পদ জব্দ করার আহবান জানিয়েছে।

ইইউ ‘অবৈধ’ ভোটের নিন্দা করেছে এবং বলেছে যে ফলাফলগুলি ‘মিথ্যা প্রমাণিত হয়েছে’। হোয়াইট হাউস এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছে, যে তারা ‘কখনই’ তাদের স্বীকৃতি দেবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভোটকে উপেক্ষা করার এবং কিয়েভকে আরও সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

লুগানস্ক ছিল ইউক্রেনের প্রথম রুশ-নিয়ন্ত্রিত অঞ্চল যেটি পুতিনের কাছে হস্তক্ষেপের জন্য আবেদন করেছিল। কিছুদিন পরেই সম্প্রতি দক্ষিণাঞ্চলের দখলকৃত জাপোরিঝিয়া এবং খেরসন এই হস্তক্ষেপের আহবান জানায়।

খেরসনে ক্রেমলিনের বসানো নেতা ভ্লাদিমির সালদো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বাসিন্দারা একটি ঐতিহাসিক পছন্দ বেছে নিয়েছে এবং তারা রাশিয়ান ফেডারেশনের বহুজাতিক জনসংখ্যার অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে’।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান অন্তর্ভুক্তির পক্ষে অঞ্চলগুলো একটি ‘সচেতন এবং স্বাধীন পছন্দ’ বেছে নিয়েছে।

সূত্র : আলজাজিরা ও এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের দখলকৃত ৪ এলাকা সংযুক্ত করছে কাল

আপডেট সময় : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২