ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রকেট লঞ্চার স্থাপন করেছে রাশিয়া : এনেরগোঅ্যাটম

  • আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনেরে ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া বিভিন্ন মানের রকেট লঞ্চার স্থাপন করেছে।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এ কথা জানিয়েছে।

কোম্পানিটি জানায় যে অস্ত্রগুলোকে ৬ নম্বর বিদ্যুৎ ইউনিটের কাছে স্থাপন করা হয়েছে। স্থানটি বিদ্যুৎকেন্দ্রটির ব্যবহার করার জন্য রাখা শুষ্ক পারমাণবিক জ্বালানীর গুদাম এলাকার ঠিক পাশে অবস্থিত।

এর আগে এখানে তারা গোপনে কিছু ‘সুরক্ষামূলক স্থাপনা’ নির্মাণ করেছিল। পারমাণবিক ও তেজষ্ক্রিয় নিরাপত্তা বিষয়ক সংস্থা সকল শর্ত লঙ্ঘন করে এমন ব্যবস্থা স্থাপনকরা হয়েছে।

এনেরগোঅ্যাটম বলছে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিদ্যুৎকেন্দ্রটিতে স্থাপিত রকেট লঞ্চারগুলোর মাধ্যমে রাশিয়া বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো ও এতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানী গুদামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এর মাধ্যমে তারা নিপার নদীর অপর তীরে গোলাবর্ষণ বিশেষ করে নিকোপোল ও মার্গানেটসে গোলাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে।

এনেরগোঅ্যাটম আরো বলছে, রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণের শুরু থেকেই ঝাপোরিঝিয়াকে ‘সামরিক উদ্দেশ্যে’ ব্যবহার করে আসছে।

এনেরগোঅ্যাটম বিদ্যুৎকেন্দ্রটির পূর্ণ বেসামরিকীকরণ ও দখলমুক্ত করার লক্ষ্যে, এর ভেতরে ও আশেপাশে একটি নিরাপত্তা এলাকা তৈরির আহ্বান জানায়।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তার প্রাত্যহিক বক্তব্যে বলেন যে খেরসন অঞ্চলে বুধবার রুশ মাইনে প্রাণ হারানো চার পুলিশ সদস্যকে মরণোত্তর সম্মানে ভূষিত করার আদেশে তিনি স্বাক্ষর করেছেন।

প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, খেরসন অঞ্চলে দখলদারদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে যখন তারা তাদের কাজ শেষ করে ফিরছিলেন , তখন ওই পুলিশ সদস্যরা একটি মাইনের ফাঁদে পড়েন। তিনি এটিকে রুশ সন্ত্রাসের রূপ হিসেবে উল্লেখ করে বলেন এই রূপকে আগামী অনেক বছর ধরে মোকাবেলা করতে হবে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রকেট লঞ্চার স্থাপন করেছে রাশিয়া : এনেরগোঅ্যাটম

আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২