ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনের পূর্বাঞ্চল ‘পুরোপুরি অন্ধকার’

  • আপডেট সময় : ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের পূর্বাঞ্চল এখন পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেন বাহিনীর পাল্টা হামলার মুখে রুশ বাহিনী পিছু হটার এক দিন পর এই দুর্ভোগে পড়েছে অঞ্চলটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই অঞ্চলের বেসামরিক অবকাঠামোগুলোকে পরিকল্পিতভাবে টার্গেট করার জন্য মস্কোকে অভিযুক্ত করেছেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিশাল অংশ রোববার বিদ্যুৎ ও পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়ে পড়ে। রুশ-নিয়ন্ত্রিত এলাকাসহ ওই অঞ্চলের প্রায় ৯০ লাখ লোক এখন এই সমস্যায় ভুগছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সানিগুবভ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, ‘অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি নেই। নিয়ন্ত্রিত ব্যবস্থায় জরুরি পরিষেবা চালু রয়েছে।’

একই ধরনের খবর আসছে সামি, নিপ্রোটেপ্রোভস্ক, পোলটাভা, জাপোরিঝঝিয়া ও ওডেসা থেকেও।

বেসামরিক অবকাঠামোগুলোতে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট মস্কোকে অভিযুক্ত করেছেন।

তিনি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ জন্য ‘রুশ সন্ত্রাসীদের’ দায়ী করেন।

পুরোপুরি অন্ধকার
আলজাজিরার হোদা আবেল হামিদ খারকিভ থেকে বলেন, উত্তরপূর্ব ও পূর্বাঞ্চলের অনেক এলাকা পুরোপুরি অন্ধকার হয়ে পড়েছে। কর্মকর্তাদের কাছ থেকে শুনছি যে রুশরা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা করেছে। ঠিক কী হয়েছে, তা তারা বলছে না।

ইউক্রেনের বাহিনী পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও গ্রাম জয় করার প্রেক্ষাপটে এই ‘টোটাল ব্ল্যাকআউট’ হলো। শনিবার রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের পূর্বাঞ্চল ‘পুরোপুরি অন্ধকার’

আপডেট সময় : ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২