ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে সাফল্য পাওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

  • আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া বলেছে, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনী নতুন করে বেশ কিছু সাফল্য পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার এক বছর পূর্তি ঘনিয়ে আসার একই সময়ে এ দাবি করলে রাশিয়া। গত বছর ২৪ ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে দুই কিলোমিটার পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। তবে ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে তা জানায়নি ওই মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনাবাহিনী শত্রুদের প্রতিরোধ ভেঙে ফেলেছে এবং তাদের প্রতিরক্ষা লাইনের ভেতরে কয়েক কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানের নাম না বললেও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের চারপাশে প্রচণ্ড যুদ্ধ চলছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে। গত এক মাস ধরে ওই শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলেও শহরটি এখনো ইউক্রেনের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বাখমুত শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে অবস্থিত। দোনেস্কের বেশিরভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও বাখমুতসহ আরো কিছু শহর এখনো ইউক্রেনের দখলে রয়েছে। এ কারণে বাখমুতের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, শহরটিতে তাদের ‌১৬টি অবস্থান লক্ষ্য করে ট্যাংক, কামান ও আর্টিলারি গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া।

ওয়াগনার নামক রুশ ভাড়াটে সেনারা মূলত বাখমুত দখলের লড়াইয়ে অংশ নিচ্ছে। কারাগার থেকে শর্তের ভিত্তিতে মুক্তি পাওয়া বন্দিদের নিয়ে গঠিত ওয়াগনার বাহিনীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, তারা এরইমধ্যে বাখমুতের উত্তর প্রান্তের ক্রাসনা হোরা গ্রামটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে সাফল্য পাওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩