ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেনের স্বাস্থ্যসেবায় রাশিয়ার হামলা

  • আপডেট সময় : ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিদ্যুৎ উৎপাদন ও প্রবাহের উপর রাশিয়ার নির্বিচারে হামলা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলছে।’

তারা বলছে, সামরিক লক্ষ্যবস্তুর চেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর অব্যাহত অগ্রাধিকার এটাই প্রমাণ করে, রাশিয়ার অভিপ্রায় হচ্ছে ইউক্রেনের বেসামরিক জনগনের মনোবলে আঘাত হানা।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার বলেন, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ ইউক্রেনের ৪০ টিরও বেশি শহর পুনরুদ্ধার করেছে। এদিকে রাশিয়া ঘোষণা করেছে যে, তারা খেরসন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করছে।

বৃহস্পতিবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ইউনিটগুলো ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকিসি রেজনিকভ রয়টার্সকে বলেন, রুশ সেনাদের শহর ছাড়তে এক সপ্তাহ সময় লাগবে। মস্কোতে এখনো ৪০ হাজার সৈন্য রয়েছে এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী, রুশ বাহিনী শহর ও তার আশপাশে অবস্থান করছে।

এদিকে, পেন্টাগন বৃহস্পতিবার ঘোষণা করে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৪০ কোটি ডলারের নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

ইউক্রেনীয় বাহিনী খেরসনের দিকে এগিয়ে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এই অঞ্চলের জন্য নিযুক্ত গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ টেলিগ্রামে বলেন, ‘রাশিয়ার সৈন্যরা জনসাধারণের সরঞ্জাম কেড়ে নিয়েছে, বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের পিছনে একটি ফাঁদ রেখে যেতে চেয়েছিল।’

রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা অস্বীকার করেছে। তবে, মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে, এই সংঘাত হাজার হাজার লোককে হত্যা, লাখ লাখ লোককে বাস্তুচ্যুত এবং ইউক্রেনীয় শহর ও অবকাঠামো ধ্বংস করেছে।

অক্টোবরের মাঝামাঝি সময়ে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, ইউরোপে ৭৬ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী রয়েছে, যার মধ্যে রাশিয়ায় ২৮ লাখ ৫০ হাজার শরণার্থী রয়েছে। এতে বলা হয়, ইউক্রেনের অভ্যন্তরে আরো ৭০ লাখ মানুষকে উৎখাত করা হয়েছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের স্বাস্থ্যসেবায় রাশিয়ার হামলা

আপডেট সময় : ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২