ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেনে ইরানি ড্রোন : তদন্তের বিরুদ্ধে জাতিসঙ্ঘকে হুঁশিয়ারি রাশিয়ার

  • আপডেট সময় : ০১:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন অভিযানে ড্রোন ব্যবহারের ব্যাপারে তদন্ত করা নিয়ে জাতিসঙ্ঘকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। জাতিসঙ্ঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান তার ড্রোন রাশিয়ায় পাঠাচ্ছে- এমন অভিযোগের মধ্যে রাশিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করল।

গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক স্থাপনা ধ্বংস হওয়ার পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।

ইউক্রেন জানিয়েছে, তার সামরিক বাহিনী মাসখানেকের মধ্যে ২২০টির বেশি ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

এ প্রেক্ষাপটে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার জাতিসঙ্ঘে নিযুক্ত উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি জোর দিয়ে বলেন, ওইসব অস্ত্র রাশিয়ায় তৈরী করা হয়েছে। তিনি ‘ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বের’ নিন্দা করেন।

তিনি ‘যেকোনো ধরনের অবৈধ তদন্ত থেকে বিরত থাকার জন্য জাতিসঙ্ঘ মহাসচিব গুতেরেজ ও তার স্টাফদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অন্যথায় তাদের সাথে আমাদের সহযোগিতার বিষয়টি নতুন করে মূল্যায়ন করব, যা কারো স্বার্থেরই অনুকূল হবে না।

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ইরান যে তাদের শহিদ-১৩৬ ড্রোন রাশিয়াকে দিয়েছে, তার প্রমাণ তাদের কাছে আছে।
যুক্তরাষ্ট্র বলছে, ইরানের যেকোনো ধরনের অস্ত্র হস্তান্তর ২০১৫ সালের চুক্তির বরখেলাফ।

অন্য দিকে রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে ইরানি ড্রোন : তদন্তের বিরুদ্ধে জাতিসঙ্ঘকে হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট সময় : ০১:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২