ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলা : ২ কোটি ২৪ লাখ ডলার দাবি ঢাকার

  • আপডেট সময় : ০৭:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্চের শুরুতে ইউক্রেন উপকূলে নোঙর করা বাংলাদেশী জাহাজে রাশিয়ার মিসাইলের আঘাতের জেরে বীমা সংস্থার কাছে দুই কোটি ২৪ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ঢাকা।

শুক্রবার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেন যুদ্ধের মধ্যে এটিই প্রথম এত বড় অঙ্কের কোনো ক্ষতিপূরণের দাবি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন দেশটির সব বন্দর বন্ধ করে দেয়ার পর রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অধীন ‘বাংলার সমৃদ্ধি’ নামের কার্গো জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে।

যুদ্ধের মধ্যে ২ মার্চ দিবাগত রাতে রাশিয়ার একটি মিসাইল জাহাজটিতে আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং হাদিসুর রহমান নামে একজন ক্রু নিহত হন।

হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বীমা সংস্থার থেকে দুই কোটি ২৪ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছে। জাহাজটির বীমা প্রদান করেছিল ঢাকা-ভিত্তিক সাধারন বীমা কর্পোরেশন। অপরদিকে লয়েডস অফ লন্ডন ব্রোকার টাইজারসের মাধ্যমে জাহাজটিকে রিইনসিউর করা হয়েছিল।

এদিকে জাতিসঙ্ঘের জাহাজ সংস্থা গত সপ্তাহে বলেছে যে কৃষ্ণসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যেতে একটি করিডোরের ব্যবস্থা করা হবে। তবে বিভিন্ন জাহাজ সংস্থা দাবি করেছে, এই প্রক্রিয়া খুবই ধীর গতিতে এগোচ্ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি চারটি জাহাজে মিসাইল আঘাত হেনেছে। এবং সেই জাহাজগুলির মধ্যে একটি জলে তলিয়ে গিয়েছে।

এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ভ্রমণের জন্য বীমা প্রিমিয়াম ১০০ শতাংশের বেশি বেড়েছে। বীমাকারীরা মনে করছেন এই অঞ্চল থেকে আরো ক্ষতিপূরণের দাবি উঠবে যা সংস্থাগুলির খরচ বাড়িয়ে দেবে।

সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলা : ২ কোটি ২৪ লাখ ডলার দাবি ঢাকার

আপডেট সময় : ০৭:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২