ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনে বিপর্যয় : রুশ বাহিনীর সমালোচনায় কাদিরভ

  • আপডেট সময় : ১১:০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনে গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হওয়ার পর রুশ সেনাবাহিনীর দক্ষতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।

তিনি শনিবার ১১ মিনিটের একটি ভয়েজ মেসেজে স্বীকার করে নেন যে অভিযানটি পরিকল্পনা অনুযায়ী চলছে না।

চেচনিয়ায় ক্রেমলিন-নিযুক্ত নেতা কাদিরভ বলেন, ‘যদি আজ বা আগামীকাল বিশেষ সামরিক অভিযানে পরিবতন না হয়, তবে আমি দেশের নেতৃত্বের কাছে বাস্তব অবস্থা সম্পর্কে ব্যাখ্যা চাইতে বাধ্য হবো।’

টেলিগ্রাম বার্তায় কাদিরভ বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো স্ট্র্যাটেজিস্ট নই। তবে এটা পরিষ্কার যে অনেক ভুল হয়ে গেছে। আমি মনে করি, তারা কয়েকটি উপসংহার টানবে।’

তিনি বলেন, ‘আমাদের লোকজন সেখানে গেছে। যোদ্ধারা এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। ১০ হাজারের বেশি যোদ্ধা তাদের সাথে যোগ দিতে প্রস্তুত। আমরা নিকটতম ভবিষ্যতে ওডেসায় পৌঁছাব।’

ইউক্রেনে পাল্টা হামলার মুখে রুশ সেনাবাহিনীর পিছু হটার প্রেক্ষাপটে কাদিরভ এই সমালোচনা করলেন। রুশ বাহিনী উত্তর-পূর্ব ইউক্রেনে তার প্রধান অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে।

এই ঘটনার পর রুশ জাতীয়তাবাদীরা ইউক্রেন যুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করার জন্য দ্রুত পরিবর্তন ঘটানোর জন্য রোববার ক্রুদ্ধভাবে পুতিনের প্রতি আহ্বান জানান।

গত মার্চের পর ইজুয়ামের পতন ছিল রুশ সামরিক বাহিনীর সবচেয়ে করুণ পরাজয়। এই পরাজয়ের ব্যাপারে মস্কো প্রায় নীরব রয়েছে। তবে যুদ্ধপন্থী বিশ্লেষক ও রুশ জাতীয়তাবাদীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে বিপর্যয় : রুশ বাহিনীর সমালোচনায় কাদিরভ

আপডেট সময় : ১১:০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২