ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আরো অস্ত্র চায় জেলেন্সকি

  • আপডেট সময় : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের সামরিক কর্মকর্তারা শুক্রবার বলেছেন যে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে তারা আরো পশ্চিমা অস্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া দৈনিক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ট্যাংকসহ আধুনিক অস্ত্র সরবরাহ করার জন্য প্রতিশ্রুতি প্রদানকারী দেশের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে প্রতিশ্রুত অস্ত্র-ব্যবস্থার দ্রুত সরবরাহ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ১১ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, সারা দেশে ১১টি অঞ্চলে হামলা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে রাশিয়া ৫৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; তবে ইউক্রেন সেগুলোর বেশিরভাগকেই ভূপতিত করেছে। হামলায় ৩৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো বলেন, ইউক্রেনের রাজধানীতে, একটি ক্ষেপণাস্ত্র একটি ভবনে আঘাত করলে একজন নিহত হন এবং আরো দুজন আহত হন। স্টেট প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলেছে, ঝাপোরিঝিয়াতে রুশ হামলায় ৩ জন নিহত হয়েছেন। এখানেই ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র অবস্থিত। এছাড়া পশ্চিম ইউক্রেনের ভিনিতসিয়া অঞ্চলে এবং ওডেসার বাইরে আরও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রসি বলেন, আইএইএ-এর নিরাপত্তা কর্মীরা প্রায় প্রতিদিনই ঝাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ হচ্ছে বলে খবর দিচ্ছে। তারা জানিয়েছেন যে বুধবার আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বৃহস্পতিবার আরো বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি পারমাণবিক কেন্দ্রের চারপাশে একটি নিরাপদ এবং সুরক্ষিত অঞ্চল তৈরি করার জন্য সম্মত হতে রাশিয়া এবং ইউক্রেনের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন। যাতে পারমাণবিক কেন্দ্রটি হামলার লক্ষ্যবস্তু না হয় এবং এটি আক্রমণের জন্য ব্যবহৃত না হয়। গত কয়েক মাস ধরেই তিনি এমন আহ্বান জানিয়ে আসছেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আরো অস্ত্র চায় জেলেন্সকি

আপডেট সময় : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩