ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৯:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ভিডিও কলে ইউক্রেনের বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় অংশ নেয়ার ব্যাপারে তার দেশের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

লুলা টুইটার বার্তায় বলেন, ‘আমি সবেমাত্র ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে একটি ভিডিও মিটিং করেছি। আমি অন্য দেশের সাথে কথা বলার এবং শান্তি ও সংলাপের জন্য যেকোনো উদ্যোগে অংশগ্রহণ করার ব্যাপারে ব্রাজিলের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি।’

তিনি বলেন, যুদ্ধ কারো জন্যই লাভের বিষয় হতে পারে না।

এক বছর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার নির্দেশ দেয়ার পর ইউক্রেন তার বৃহত্তর প্রতিবেশী রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীদের জি-টোয়েন্টি বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকের এক দিন পর দুই প্রেসিডেন্টের মধ্যে এ কথোপকথন হয়।

অনেক পশ্চিমা দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার সহায়তায় ইউক্রেনকে অস্ত্র পাঠিয়েছে এবং মস্কোর উপর উপর্যুপরি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে লুলা কিয়েভে অস্ত্র পাঠাতে অস্বীকার করে, এর পরিবর্তে তিনি সমঝোতামূলক শান্তি চুক্তিতে আগ্রহী দেশগুলোর একটি গ্রুপ তৈরি করেন।

তিনি ৩০ জানুয়ারি ব্রাসিলিয়ায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে কথোপকথনে তার প্রস্তাবটি সর্বপ্রথম প্রকাশ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছেও তিনি তার প্রস্তাবটি তুলে ধরেন।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন গত সপ্তাহে বলেন, মস্কো প্রস্তাবটি অধ্যয়ন করছে।

গত বছর যুদ্ধের জন্য ‘পুতিনের মতোই জেলেনস্কি দায়ী’ বলে দাবি করায় লুলা সমালোচনার মুখে পড়েন।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩