ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত

  • আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক মারা গেছেন ৩০ হাজার।

নরওয়ের সেনা প্রধান রোববার এ হিসেব প্রকাশ করেন।

রুশ সীমান্তবর্তী দেশ নরওয়ে ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটোর সদস্য।

গত কয়েক মাস ধরে মস্কো ও কিয়েভ তাদের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু নরওয়ের জেনারেল বলেছেন, ইউক্রেনে সম্ভবত তাদের এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন। ভয়ানক এই যুদ্ধে দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছে।

এদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের আর্মি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, এই যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন। সম্ভবত, ইউক্রেনের সংখ্যাও একই।

তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে নরওয়ের সেনাপ্রধান দেরি না করে ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন।
সূত্র : ফ্রান্স২৪

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত

আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩