ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেন অভিযানে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার

  • আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনে মারাত্মক সামরিক বিপর্যয়ের মুখে ওই এলাকায় অভিযানে নতুন জেনারেলকে নিয়োগ করেছে রাশিয়া। শনিবার ইউক্রেন অঞ্চলের জন্য জেনারেল সার্গেই সুরোভিকিনকে নিয়োগের কথা ঘোষণা করে রাশিয়া। এটি ছিল এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় সিনিয়র সামরিক নিয়োগ।

গত সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার পাঁচটি সামিরক অঞ্চলের দুটির কমান্ডারদের বরখাস্ত করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী উত্তর-পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে সামরিক বিপর্যয়ের পর তাদের বরখাস্ত করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী সুরোভিকিন (৫৫) সার্বিয়ার নোভোসিবিরসকে জন্মগ্রহণ করেন। তিনি রাশিয়ার ২০১৭ সাল থেকে রাশিয়ার বিমান ও মহাকাশ বাহিনীর নেতৃত্বে রয়েছেন।

তার ১৯৯০-এর দশকে তাজিকিস্তান ও চেচনিয়ায় যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে সিরিয়া অভিযানেও তিনি নিয়োজিত ছিলেন। অভিযোগ রয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে তিনি আলেপ্পোতে নৃশংস বোমা হামলা চালিয়েছিলেন।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন অভিযানে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার

আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২