ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

  • আপডেট সময় : ১১:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউরোপিয় ইউনিয়নের সীমান্তবর্তী তাদের ভূখণ্ডে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে।

বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেন সঙ্ঘাত নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা বেড়েই চলেছে।

কূটনৈতিক ফ্রন্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের জন্য চীনের বিশেষ দূত লি হুইয়ের মস্কো সফরের ঘোষণা দিয়েছে। এ যুদ্ধের অবসান ঘটাতে এটি বেইজিংয়ের সর্বশেষ প্রচেষ্টা।

লি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির সাথে সাক্ষাৎ করার পর তিনি মস্কো সফরে যান। সেখানে শুক্রবার তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে মস্কো সফরকালে লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, ‘পরমাণু হস্তান্তর শুরু করা হয়েছে।’

ওয়াশিংটনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে রাশিয়ার এমন পদক্ষেপকে ‘দায়িত্বহীন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের আরেকটি উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

তবে তিনি আরো বলেন, ‘আমরা আমাদের নিজস্ব পরমাণু অবস্থানের সামঞ্জস্য করার কোনো কারণ দেখি না বা বেলারুশ থেকে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এমন কোনো ইঙ্গিতও আমরা দেখিনি।’

পরমাণু অস্ত্র হস্তান্তরের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

রাশিয়ার ইউক্রেন অভিযানে সহায়তার অংশ হিসেবে লুকাশেঙ্কো মস্কোকে তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে।

গত মার্চ মাসে পুতিন বলেছিলেন, তিনি বেলারুশে ‘কৌশলগত’ পরমাণু অস্ত্র স্থাপন করবেন। পুতিনের এমন ঘোষণার কঠোর নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

আপডেট সময় : ১১:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩