ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের

ইউক্রেন যুদ্ধ ‘অনিবার্য’ ছিল : পুতিন

  • আপডেট সময় : ১১:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ ছিল ‘অনিবার্য’ বিষয়। রাশিয়া এই যুদ্ধ শুরু করেনি। বরং যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে মঙ্গলবার এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

পুতিন বলেন, নাৎসিদের (ই্উক্রেন) পেছনে ছিল পাশ্চাত্য। রাশিয়ার সীমান্তকে নাৎসিমুক্ত করাটা রাশিয়ার জন্য ছিল গুরুত্বপূর্ণ।
পুতিন তার বক্তৃতায় আবারো বলেন, পাশ্চাত্য পচে গেছে। তারা ‘আধ্যাত্মিক বিপর্যয়ের’ দিকে ধাবিত হচ্ছে।
তিনি বলেন, তারা ঐতিহাসিক তথ্য বিকৃত করছে, অব্যাহতভাবে আমাদের সংস্কৃতি, রুশ অর্থোডক্স চার্চ এবং আমাদের দেশের ঐতিহ্যবাহী ধর্মগুলোর ওপর হামলা করছে।

পুতিন বলেন, ‘তারা তাদের নিজেদের জনসাধারণের প্রতি কী করছে দেখুন : পরিবার, সংস্কৃতি ও জাতীয় পরিচিতিকে ধ্বংস করছে, বিপথগামিতা বাড়ছে, শিশুদের অপব্যবহার করে এটাকেই স্বাভাবিক বলে ঘোষণা করছে। পাদ্রিরা একই লিঙ্গের বিবাহকে আশীর্বাদ করতে বাধ্য হচ্ছে।’

তিনি বলেন, যে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে তা হলো অ্যাঙ্গিক্যান চার্চ লিঙ্গ-নিরপেক্ষ ঈশ্বরের ধারণা বিস্তার করছে।… পাশ্চাত্যেল কোটি কোটি লোক বুঝতে পারছে যে তারা সত্যিকারের আধ্যাত্মিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।’

সূত্র : আল জাজিরা
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন যুদ্ধ ‘অনিবার্য’ ছিল : পুতিন

আপডেট সময় : ১১:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩