ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসঙ্ঘে প্রস্তাব পাস : ভোট দেয়নি বাংলাদেশসহ ৩২ দেশ

  • আপডেট সময় : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।

মোট ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ ৩২টি দেশ এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল এবং রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়া সাতটি দেশ হলো- বেলারুশ, নিকারাগুয়া, রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও মালি। রাশিয়ার সাথে এসব দেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ নন-বান্ডিং রেজুলেশনটি অনুমোদন করেছে। যাতে রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে এবং তার বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, এই ভোট আবারো প্রমাণ যে কেবল পশ্চিমারাই তার দেশকে সমর্থন করে না।

কুলেবা বলেন, ‘এই ভোটে লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে।’

সাধারণ পরিষদ ইউক্রেন নিয়ে আলোচনা করা জাতিসঙ্ঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে উঠেছে, কারণ এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে কাজ করে।

অন্যদিকে, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে অকার্যকর হয়ে পড়েছে।

তবে, সাধারণ পরিষদের প্রস্তাবগুলো নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মতো আইনত বাধ্যতামূলক নয়, তবে বিশ্ব মতামতের ব্যারোমিটার হিসেবে এটি কাজ করে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে সৈন্য ও ট্যাঙ্ক পাঠানোর পর থেকে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে উভয় পক্ষের কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং সমগ্র ইউক্রেনীয় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছে। এর প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে এবং মুদ্রাস্ফীতি ক্রমে বাড়ছে।

সূত্র : এপি/ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসঙ্ঘে প্রস্তাব পাস : ভোট দেয়নি বাংলাদেশসহ ৩২ দেশ

আপডেট সময় : ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩