ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্র্যের দিকে ঠেলে দিয়েছে
- আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / 139
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেখা দেয়া অর্থনৈতিক সঙ্কট পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।
সোমবার জাতিসঙ্ঘের শিশু তহবিল এ কথা জানায়।
ইউনিসেফ বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে শিশুরা অর্থনৈতিক সঙ্কটের তীব্র বোঝা বহন করছে।
জাতিসঙ্ঘ শিশু তহবিল আরো বলছে, এই যুদ্ধ ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার আরো ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের মধ্যে ফেলেছে। যা ২০২১ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।
ইউনিসেফ ২২টি দেশ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এ খবর জানিয়েছে।
ইউক্রেনে ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এ দুটি দেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংস্থাটি বলছে, দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের বেশিরভাগ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপেক্ষিত থাকে। এছাড়া শিশুরা সহিংসতা, শোষণ ও অত্যাচারের ঝুঁকিতেও বেশি থাকে।
সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস























