ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেন শস্য চুক্তিতে পুনরায় যোগ দিচ্ছে রাশিয়া

  • আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া বুধবার বলেছে, তারা কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্যের চালানের সুবিধার্থে একটি চুক্তিতে তার অংশগ্রহণ পুনরায় শুরু করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ান ফেডারেশন এই মুহূর্তে প্রাপ্ত গ্যারান্টিগুলো যথেষ্ট বলে মনে করছে যা কিনা চুক্তির বাস্তবায়ন পুনরায় শুরু করার যোগ্য।’

ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরে হামলা চালানোর জন্য ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ করার পর রাশিয়া শনিবার তাদের অংশগ্রহণ স্থগিত করেছিল।

জাতিসঙ্ঘ ও তুরস্ক ইউক্রেনীয় শস্য চালান পুনরায় চালু করার জন্য রাশিয়া ও ইউক্রেনের সাথে চুক্তি করেছে এবং বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের মধ্যে জুলাই মাসে রুশ সার চালানের অনুমতি দেয়।

রাশিয়ার স্থগিতাদেশ সাম্প্রতিক দিনগুলোতে শিপমেন্টকে বাধাগ্রস্ত করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার রাতে দেয়া ভাষণে বলেন, ‘এই শস্য করিডোরের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রয়োজন।’

মঙ্গলবার, পেন্টাগনও ‘উদ্বেগ’ প্রকাশ করেছে যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য ইরানের কাছ থেকে আরো অস্ত্র পাওয়ার চেষ্টা করতে পারে।

রাশিয়া সম্প্রতি ইরানের তৈরি ড্রোন দিয়ে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আক্রমণ করছে এবং ইরানি সহযোগী ক্রিমিয়া উপদ্বীপ থেকে এই ড্রোন হামলা চালাতে রাশিয়ান সেনাবাহিনীকে সহায়তা করছে।

নিউজ নেটওয়ার্ক সিএনএন জানিয়েছে, ইরান রাশিয়াকে প্রায় এক হাজার অতিরিক্ত অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে রয়েছে সারফেস-টু-সারফেস, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরো আত্মঘাতী ড্রোন।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন শস্য চুক্তিতে পুনরায় যোগ দিচ্ছে রাশিয়া

আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২