ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেছেন জেলেন্সকি

  • আপডেট সময় : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার কিয়েভে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করছেন। শীর্ষ সম্মেলনে তিনি ইউরোপীয় ইউনিয়নে তার দেশের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি এবং রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ আশা করছেন।

শুক্রবারের শীর্ষ সম্মেলনের আগে জেলেন্সকি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সাথে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার তার দৈনিক ভাষণে জেলেন্সকি ফন ডার লেইনকে ধন্যবাদ জানান।

জেলেন্সকি বলেন, তিনি ‘ইইউতে তার সহকর্মী এবং আমাদের বন্ধুদেরকে, আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার জন্য তাদের বাস্তব সমর্থন আদায়ে কাজ করেছেন।’

রাশিয়া বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের শহর ক্রামাতোর্স্কের আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে। এমনকি, রাশিয়ার প্রায় বছরব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের পক্ষে নতুন করে সমর্থন প্রদানের জন্য কিয়েভে যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা সমবেত হয়েছেন, তখন এই হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, গতকাল ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৯ জন।

যুক্তরাষ্ট্র বুধবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সাথে যুক্ত আরো ব্যবসায়িক কর্মকর্তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকার লক্ষ্য হলো- একজন অস্ত্রব্যবসায়ী, তার ছেলে এবং কিছু বেনামী কোম্পানি; যারা এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে মস্কোকে তার প্রায় বছরব্যাপী লড়াইয়ের জন্য আরো অস্ত্র যোগানের সহায়তার চেষ্টা করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেছেন জেলেন্সকি

আপডেট সময় : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩