ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়

ইউরোপে ২১০০ সাল নাগাদ গরমে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে : ইইএ

  • আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) জানিয়েছে, কিছুই করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে।

সংস্থাটি আরো বলছে, অভিযোজন পদক্ষেপ ছাড়া এবং ২১০০ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা ৩ ডিগ্রি সেলসিয়াসের প্রেক্ষিতে তীব্র গরমে ইউরোপে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে। তবে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাখা গেলে বার্ষিক মৃত্যু ৩০ হাজার কমানো যাবে।

বিশ্বের বিভিন্ন দেশ পৃথিবীর উষ্ণতা প্রাক শিল্পস্তরের ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাখার অঙ্গীকার করেছে। কিন্তু কার্বন নিঃসরনের যে ধারা চলছে তাতে এ লক্ষ্য পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।

সংস্থাটি বলছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত তীব্র গরমে এক লাখ ২৯ হাজার ইউরোপীয় মারা গেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঘনঘন তাবদাহ ও নগরায়ন বেড়ে যাওয়ার ফলে আগামী বছরগুলোতে বিশেষ করে এ মহাদেশের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা আরো বেড়ে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে, ইউরোপে চলতি বছর গরমে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে। ইইএ বলছে, ইউরোপের প্রেক্ষাপটে তীব্র গরম আবহাওয়ার সাথে সম্পর্কিত সকল মৃত্যু প্রতিরোধ সম্ভব।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউরোপে ২১০০ সাল নাগাদ গরমে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে : ইইএ

আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২