ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ইউরো থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের বার্সেলোনা তারকা ডি জং

  • আপডেট সময় : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরো চ্যাম্পিয়শীপ শুরু হবার আগেই বড় ধাক্কা খেয়েছে নেদারল্যান্ডস। দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা ফ্রেংকি ডি জংয়ের আর ইউরোতে খেলা হচ্ছে না।
বার্সার ২৭ বছর বয়সী মিডফিল্ডার গত ২১ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগায় ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে ডান গোঁড়ালিতে আঘাত পান।
কিন্তু তারপরও রোনাল্ড কোম্যানের ২৬ সদস্যের ইউরো চূড়ান্ত দলে তাকে ডাকা হয়েছিল। নেদারল্যান্ডস এক সংক্ষিপ্ত বিব্রবিতে ডি জংয়ের ইউরো থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি জং বলেছেন, ‘আমি সত্যিই দু:খিত ও হতাশ। ইউরোতে আর খেলা হলোনা। গত কয়েক সপ্তাহ আমরা অনেক কাজ করেছি। কিন্তু দূর্ভাগ্যবশত: আমার গোঁড়ালির সুস্থতার জন্য আরো কিছু সময় লাগবে। বড় কোন টুর্নামেন্টে দেশকে প্রতিনিধিত্ব করা স্বপ্নের মত। কিন্তু এখন আমি সবাইকে জানাতে চাই আপাতত মাঠের বাইরেই আমাকে থাকতে হচ্ছে।’
ডাচদের হয়ে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডি জং। মৌসুমে তৃতীয়বার গোঁড়ালিতে আঘাত পাওয়ায় বার্সেলোনার হয়ে শেষ ছয়টি ম্যাচ খেলতে পারেননি।
আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলের জয়ের পর নেদারল্যান্ডসের কোচ কোম্যান ডি জংয়ের ইনজুরি নিয়ে বার্সা কর্তৃপক্ষের সমালোচনা করে বলেছেন, ‘ফ্রেংকিকে নিয়ে তারা ঝুঁকি নিয়েছে। এখন আমরা তার ফল ভোগ করছি।’
পুর্নবাসন প্রক্রিয়া চালিয়ে যাবার জন্য ডি জং বার্সেলোনায় ফিরে যাবেন। ডি জংয়ের পরিবর্তে ইউরোতে অন্য কাউকে নেয়া হবে কিনা তা এখনো নিশ্চিত করেননি কোম্যান।
আগামী ১৬ জুন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডস। এই গ্রুপের অপর দুই দল হলো ফ্রান্স ও অস্ট্রিয়া।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউরো থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের বার্সেলোনা তারকা ডি জং

আপডেট সময় : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪