ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না

ইতালির উপকূলে নৌকাডুবি : মৃত্যুর শঙ্কায় ১৩০০ লোক

  • আপডেট সময় : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইতালির ক্যালাব্রিয়া উপকূলে নৌকাডুবির ফলে প্রায় ১৩ শ’ লোক মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের উদ্ধারের উদ্যোগ নিয়েছে ইতালি কর্তৃপক্ষ। মাত্র দু’সপ্তাহ আগে কাছাকাছি এলাকায় একটি জাহাজ বিধ্বস্ত হয়ে ৭৩ জনের সলিল সমাধি হয়েছিল।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান শুরু হয়েছ। তবে বিপুলসংখ্যক লোক সম্পৃক্ত থাকায় কাজটি বেশ জটিল হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, উপকূল থেকে প্রায় ১,১২৫ কিলোমিটার দূরে একটি নৌকায় থাকা ৫০০ লোককে উদ্ধারের জন্য কয়েকটি জাহাজ পাঠানো হয়েছে।

এছাড়া ক্যালাব্রিয়া উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে আরো দুটি নৌকায় ৮০০ লোক শঙ্কার মধ্যে রয়েছে। তাদের উদ্ধারেও জাহাজ পাঠানো হয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজের জন্য পূর্ণগতিতে রণতরী পাঠানো হচ্ছে।

ইউরোপে প্রবেশের জন্য অনেকেই সাগর পাড়ি দিয়ে ইতালি যায়।

ইতালিতে বুধবার থেকে প্রায় তিন হাজার উদ্বাস্তু পৌঁছেছে।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালির উপকূলে নৌকাডুবি : মৃত্যুর শঙ্কায় ১৩০০ লোক

আপডেট সময় : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩