ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনিকে শেখ হাসিনার শুভেচ্ছা

  • আপডেট সময় : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জর্জিয়া মেলোনিকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীকে এক চিঠিতে উল্লেখ করেন, ‘ইতালীয় প্রজাতন্ত্রের মন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে আপনার নিয়োগের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে সত্যিই খুব আনন্দ হচ্ছে।’

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শেখ হাসিনা ইতালির বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। কারণ তারা মেলোনির দূরদর্শী নেতৃত্বে ঐতিহাসিক ম্যান্ডেটের পক্ষে ভোট দিয়েছেন এবং ইতালির ইতিহাসে তাদের প্রথম নারী নেতা হিসেবে তাকে নির্বাচিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে, সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইতালি আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে অর্থনৈতিক সমৃদ্ধির একটি বিস্তৃত পথ খুঁজে পাবে।’

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালির মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বিভিন্ন মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে সাধারণ অবস্থানের ওপর বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা আরো সম্ভাবনাময় খাত যেমন কৃষি, আইসিটি, সিভিল এভিয়েশন ও উৎপাদন শিল্পে বিদ্যমান সম্পর্ককে আরো প্রসারিত ও শক্তিশালী করতে আগ্রহী।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি এখনই সময় এসেছে সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার। এই বিষয়ে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

শেখ হাসিনা মেলোনিকে তার সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি জর্জিয়া মেলোনিকে তার সুস্বাস্থ্য ও সুখ এবং ইতালির বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন।

ইতালির ডানপন্থী ঘরানার দল ব্রাদার্স অব ইতালি-এর ব্যানারে নির্বাচিত এই নেতা অফিস শুরু করেন ২২ অক্টোবর।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনিকে শেখ হাসিনার শুভেচ্ছা

আপডেট সময় : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২