ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইনজুরিতে না খেললেও পর্তুগালের জন্য এখনও গুরুত্বপূর্ণ রোনাল্ডো

  • আপডেট সময় : ০৭:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 64
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ৪১ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগালের অধিনায়কত্ব করতে পারেন রোনাল্ডো। বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি।

মার্টিনেজ বলেন, “ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক, একজন রোল মডেল এবং অসাধারণ ক্ষুধা নিয়ে খেলা একজন ফুটবলার। তিনি শুধু ৪১ বছর বয়সী একজন খেলোয়াড় নন, তিনি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করেন। তিনি দলের জন্য অনুকরণীয় অধিনায়ক এবং তরুণদের জন্য অনুপ্রেরণার- যিনি আমাদের মূল্যবোধ তুলে ধরেন। মাঠে তিনি শেষ ৩০ ম্যাচে ২৫টি গোল করেছেন। আমরা প্রতিদিন, প্রতিটি অনুশীলনে খেলোয়াড়দের মূল্যায়ন করি।”

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগাল রোনাল্ডোকে পায়নি। গত ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগের শীর্ষ দল আল নাসরর হয়ে খেলতে গিয়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।

মার্টিনেজ জানান, রোনাল্ডো বর্তমানে ক্লাবে আলাদাভাবে অনুশীলন করছেন এবং আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন।

তিনি বলেন, “এটা গুরুতর কিছু নয়। তিনি সম্ভবত আগামী সপ্তাহেই অনুশীলন ও খেলায় ফিরবেন। ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে আক্রমণভাগে তার উপস্থিতি দলের জন্য বড় ভূমিকা রাখে।”

রোনাল্ডো আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০০৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২২৬ ম্যাচে ১৪৩টি গোল করেছেন।

তার অবসরের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে মার্টিনেজ বলেন, “তার ক্যারিয়ারের শেষ কখন হবে, তা বলা কঠিন। আমি শিখেছি, ক্রিশ্চিয়ানোকে নিয়ে ভবিষ্যদ্বাণী না করাই ভালো। তিনি বর্তমানে সেরাটা দেওয়ার দিকেই মনোযোগী, ভবিষ্যতের জন্য আলাদা কোনো পরিকল্পনা করেন না।”
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরিতে না খেললেও পর্তুগালের জন্য এখনও গুরুত্বপূর্ণ রোনাল্ডো

আপডেট সময় : ০৭:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬