ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন এজে

  • আপডেট সময় : ১১:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 43
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

উরুগুয়ে ও জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে কাফ ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন আর্সেনাল মিডফিল্ডার এবেরেচি এজে।

সপ্তাহের শুরুতে জাতীয় দলের কোচ থমাস টাচেল ৩৫ সদস্যের দলে ২৮ বছর বয়সী এজেকে অন্তর্ভূক্ত করেছিলেন। কিন্তু রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনালেও খেলতে পারেননি এজে। স্ট্যান্ড থেকে দর্শকসারিতে বসে তাকে ম্যাচটি উপভোগ করতে হয়েছে।

পরবর্তীতে ইংল্যান্ড দলে যোগ দেবার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে গানার্স বস মিকেল আর্তেতা বলেছেন, ‘না, সে দল থেকে ছিটকে গেছে। আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে তার আরও একটি স্ক্যান করতে হবে। সেই ফলাফলের ওপর সবকিছু নির্ভর করছে।’

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে এজের পরিবর্তে ইংল্যান্ড দলে হার্ভি বার্নেসকে বিবেচনা করা হতে পারে। কিন্তু ফুটবল এসোসিয়েশন (এফএ) এ ব্যপারে কোন কিছু নিশ্চিত করে জানায়নি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন এজে

আপডেট সময় : ১১:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬