ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে ডি লিট

  • আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 50
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পিঠের ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডস দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মাথিস ডি লিট। ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। আগামী মৌসুমের আগ পর্যন্ত তিনি আর মাঠে নামতে পারছেন না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন ডি লিট, যেখানে তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাম্বস-আপ দেখাতে দেখা যায়। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “ছয় মাস ধরে চিকিৎসা নেওয়া এবং মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করার পর, শেষ পর্যন্ত অস্ত্রোপচারই একমাত্র বিকল্প ছিল। গত ছয় মাস আমি দলকে সাহায্য করতে পারিনি, এটা নিয়ে আমি হতাশ। আর অবশ্যই বিশ্বকাপ মিস করাটা খুব কষ্টের। তবে আমি আবার সমর্থকদের সামনে ফিরতে এবং পুরোপুরি সুস্থ অনুভব করতে সর্বোচ্চ চেষ্টা করার অপেক্ষায় আছি।”

২৬ বছর বয়সী মাথিস ডি লিট মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন। তবে পরে সেটি দ্রুতই দুঃস্বপ্নের মৌসুমে পরিণত হয়। নভেম্বরের শেষ দিকে ক্রিস্টাল প্যালেসের এর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন।

গত মাসে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ডি লিট এককভাবে অনুশীলনে ফিরেছিলেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে যে তিনি যে ধরনের অস্ত্রোপচার করিয়েছেন তার ফলে মৌসুম এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে ডি লিট

আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬