ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইনজুরি টাইমের গোলে পানামাকে পরাজিত করেছে ঘানা

  • আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নাটকীয় ম্যাচে পানামাকে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু করেছে ঘানা। স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে কালেক ইয়েরেনকির গোলে ঘানার জয় নিশ্চিত হয়। কানাডার টরেন্টোতে এই জয়ের পরে হাজারো ঘানা সমর্থক উচ্ছাসে মাতোয়ারা হয়ে ওঠে।

দুই দলই প্রথমার্ধে তেমন একটা সুযোগ তৈরী করতে পারেনি। পানামা স্ট্রাইকার সেসিলিও ওয়াটারমা দ্বিতীয় মিনিটে একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট ঘানা গোলরক্ষক লরেন্স আতি জিগির পাশ দিয়ে বাইরে চলে যায়। প্রথমার্ধে একটি শটও পোস্টে নিতে পারেনি ব্ল্যাক স্টার্সরা।

টরেন্টো স্টেডিয়ামে বৃষ্টির মধ্যে দ্বিতীয়ার্ধ শুরু হয়। দুই দলই এই অর্ধে কিছুটা আক্রমনাত্মক হয়ে উঠে। ক্রিস্টিয়ান মার্টিনেজের শট ৬০ মিনিটে সাইড নেটে লাগলে অল্পের জন্য গোল পায়নি পানামা। ম্যাচটি যখন গোলশুন্য ড্রয়ের দিকে যাচ্ছিল ঠিক তখন ব্ল্যাক স্টার্সদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ইয়েরেনকি।

ঘানার অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজও এই গোলের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিশ^কাপ শুরুর মাত্র একমাস আগে ঘানার দায়িত্ব নেন কুইরোজ। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে টানা পাঁচটি আসরে দায়িত্ব পালনের সুযোগ পেলেন কুইরোজ। এর আগে তিনি ২০১০ সালে পর্তুগাল এবং ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে ইরানের কোচ হিসেবে বিশ^কাপে দায়িত্ব পালন করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরি টাইমের গোলে পানামাকে পরাজিত করেছে ঘানা

আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬