ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিলেন এমবাপ্পে

  • আপডেট সময় : ০৭:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গতরাতে ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে বড় অবদান রাখেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬০ মিনিটে গোল করেন তিনি। পরে ৬৬ মিনিটে ফরাসিদের হয়ে দ্বিতীয় ও শেষ গোল করেন উসমান দেম্বেলে।

তবে ম্যাচে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। হঠাৎ তার বিদায়ে উদ্বেগের জন্ম দেয় ফরাসি শিবিরে। ম্যাচ শেষে ইনজুরি নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন এমবাপ্পে। তিনি নিজেই জানিয়েছেন, চোট নিয়ে চিন্তার কিছু নেই এবং তিনি ভালো ও সুস্থ আছেন।

ম্যান অব দা ম্যাচের পুরস্কার নেওয়ার পর ২৭ বছর বয়সী এমবাপ্পে বলেন, ‘আমার পায়ের গোড়ালিতে সামান্য চোট আছে। কিন্তু আমি ভালো আছি, পুরোপুরি ঠিক আছি। ম্যাচের বাকি সময়টা খেলার জন্য (জাঁ-ফিলিপ) মাতেতা আরও ভালো অবস্থানে ছিল। ঐ মুহূর্তের জন্য আমার চেয়ে আরও ভালো অবস্থায় ছিল সে।’

আজ রাতে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ১৪ জুলাই সেমিফাইনালে লড়বে ফ্রান্স।

সেমির ম্যাচ নিয়ে এমবাপ্পে বলেন, ‘দল সেমিফাইনালে ওঠায় আমরা আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিলেন এমবাপ্পে

আপডেট সময় : ০৭:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬