ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ইরান-ইসরাইল পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি

  • আপডেট সময় : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 69
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরান-ইসরাইল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে পর্যাপ্ত সময় নিশ্চিত করা ও যাত্রীদের অসুবিধা কমাতে সরকার নজরদারি করছে বলে আজ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রায় ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটকে প্রভাবিত করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু ফ্লাইটও ছিল।

তবে তিনি জানান, সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আজ থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

তিনি বলেন, গতকাল স্থগিত হওয়া ফ্লাইটগুলো ইতোমধ্যে পুনঃনির্ধারণ করা হয়েছে। আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

স্থগিত ফ্লাইটের সকল যাত্রীকে সোমবারের মধ্যে নিজ নিজ গন্তব্যে পাঠানো সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, বিশেষ করে যেসব যাত্রী বিদেশগামী ফ্লাইটে যেতে পারেননি তাদের সার্বিক কল্যাণের বিষয়টি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বিষয়টি তদারকি করছেন এবং ইফতারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিচ্ছেন। আমরা যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করেছি।’

পরিস্থিতি এখনো পরিবর্তনশীল হওয়ায়, যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ ফ্লাইট সূচি নিশ্চিত করার আহ্বান জানান মিল্লাত।

তিনি বলেন, ফ্লাইটগুলো এমনভাবে পুনঃনির্ধারণ করা হচ্ছে যাতে দূরবর্তী এলাকার যাত্রীরাও বিমানবন্দরে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় পান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি সংঘাত আর বাড়বে না। পরিস্থিতি স্থিতিশীল হলে কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে অবনতি হলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান-ইসরাইল পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি

আপডেট সময় : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬