ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

  • আপডেট সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঈদ উপলক্ষে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।

মঙ্গলবার তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু পার হতে মোটরসাইকেলে সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় সেটি। ওইদিন রাতেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ২৭ জুন থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। সেতুটি দিয়ে বাইক চলাচলের জন্য বাইকারদের বিভিন্ন সংগঠন অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও অনুমতি মিলছিল না। অবশেষে ঈদের আগে বাইক নিয়ে সেতু পারাপারের অনুমতি এলো সরকারের পক্ষ থেকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

আপডেট সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩