ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ঈদ উপহার দিতে পবিত্র কাবা ঘরের আদলে স্বর্ণের বার! (ভিডিও)

  • আপডেট সময় : ১১:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাচ্ছে পবিত্র কাবা ঘরের আদলে তৈরি স্বর্ণের বার। দেশটির মুদ্রা প্রস্তুতকারী সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান রয়েল মিন্ট এ বার তৈরি করেছে। ঈদ উপহার দিতে পবিত্র রমজান মাস শুরুর আগ মুহূর্তে তা বাজারে আনা হয়। এগুলো বিক্রি করে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিলও সংগ্রহ করা হচ্ছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, পবিত্র কাবা ঘরের আদলে তৈরি স্বর্ণের বারটির ওজন ২০ গ্রাম। এর দাম ১ হাজার ১১৯.১০ পাউন্ড। অবশ্য ওয়েবসাইটে একটি বারের মূল্য ১ হাজার ১৬১ পাউন্ড দেখানো হয়েছে। দ্য মুসলিম কাউন্সিল অব ওয়েলস-এর পরামর্শে তা নকশা করেছেন ‘এমা নোবল’।

গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশে লন্ডন, ম্যানচেস্টার ও গ্লাসগোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ মুসলিম দাতব্য প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ। রয়েল মিন্ট তাতে অংশ নিয়ে তিনটি স্বর্ণের বার নিলামে তুলে এর অর্থ দান করেছে যার পরিমাণ ছিল প্রায় ৯ হাজার পাউন্ড।

রয়েল মিন্ট-এর পরিচালক অ্যান্ড্রু ডিকি বলেছেন, ‘১১ শ’ বছরের দক্ষতার ওপর নির্ভর করে আমাদের দক্ষ কারিগররা মুসলিমদের প্রধান সম্মানিত স্থান পবিত্র কাবা ঘরের প্রতিকৃতি অঙ্কনের চেষ্টা করেছে। ইসলামী থিমযুক্ত স্বর্ণের বারটি প্যাকেটে সুরক্ষিত থাকবে। ঈদ বা যেকোনো উৎসবে বিশেষ উপহার হিসেবে তা দেয়া যাবে।’

তিনি আরো বলেছেন, ‘রমজান মাস দান করার মাস। তাই আমরা খুবই আনন্দিত যে কাবার প্রতিকৃতিতে তৈরি তিনটি স্বর্ণের বার দানের মাধ্যমে যুক্তরাজ্যের মুসলিম দাতব্য প্রতিষ্ঠানকে ৯ হাজার পাউন্ডের বেশি অর্থ সংগ্রহে সহযোগিতা করেছি।’

এক্ষেত্রে রয়েল মিন্টের সাথে কাজ করেছেন দ্য মুসলিম কাউন্সিল অব ওয়েলস-এর আবদুল আজিম আহমেদ।

তিনি বলেছেন, ‘পবিত্র কাবাঘরের প্রতিকৃতিতে তৈরি বিশেষ স্বর্ণের বার ডিজাইনে সহযোগিতার সুযোগ হয়েছে। স্বর্ণের অলঙ্করণসহ কালো কাপড়ে আবৃত ঘরটি অস্পষ্ট আকৃতিতে রয়েছে। রয়্যাল মিন্ট ব্রিটেনের প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর একটি। পবিত্র কাবাঘরের প্রতিকৃতি তৈরি ঐতিহাসিক স্বর্ণের বারটি ব্রিটেনের ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য স্বীকৃতি। শিগগিরই এ নকশা সারাবিশ্বের মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

ইসলামিক রিলিফ-এর পরিচালক তোফায়েল হুসাইন বলেছেন, ‘যুক্তরাজ্যের ঐতিহাসিক প্রতিষ্ঠান রয়েল মিন্ট-এর বিশেষ সহযোগিতা লাভ করেছি। দেশজুড়ে আমরা কয়েকটি ইভেন্টের আয়োজন করেছি। পবিত্র কাবা ঘরের প্রতিকৃতিতে তৈরি স্বর্ণের বার তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করেছে।’

পবিত্র কাবা ঘর একটি ঘনক আকৃতির কাঠামো। মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামের মধ্যভাগে তা অবস্থিত। এটিকে কেন্দ্র করে প্রতিদিন সারা বিশ্বের মুসলিমরা নামাজ পড়েন। ইসলাম ধর্মে তা সবচেয়ে সম্মানিত স্থান।

সূত্র : দ্য ন্যাশনাল ও ইসলামী জীবন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদ উপহার দিতে পবিত্র কাবা ঘরের আদলে স্বর্ণের বার! (ভিডিও)

আপডেট সময় : ১১:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩