ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব

উত্তরার দুর্ঘটনায় শোক : দুপুরের পর হাইকোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত

  • আপডেট সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।’

এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বিচারিক কার্যক্রম শুরুর আগে দেশের সব আদালত ১ মিনিট নিরবতা পালন করেছে।

আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ তাদের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। একইভাবে হাইকোর্ট বিভাগেও বিচার শুরুর আগে এক মিনিট নীরবতা পালিত হয়।

এছাড়া, প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয়বিদারক এই দুর্ঘটনায় ২২ জুলাইকে সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত সব জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোতেও বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষিকা ও পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরার দুর্ঘটনায় শোক : দুপুরের পর হাইকোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫