ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, ৭ জনকে উদ্ধার

  • আপডেট সময় : ০৯:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রাণপণ চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানী উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আজ দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীদের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ওই ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে আমাদের কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, ৭ জনকে উদ্ধার

আপডেট সময় : ০৯:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪